রসগোল্লা কেনার টোপ দিয়ে মালিককে পাঠিয়ে দেন কারখানায়! সেই ছুতোয় দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরির অভিযোগ উঠল। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ।
দোকান লাগোয়া কারখানা থেকে রসগোল্লা আনতে যান অরূপ। অভিযোগ, রসগোল্লা প্যাকেটজাত করে দোকানে ফিরে এসে তিনি দেখেন, সুলতান উধাও হয়ে গিয়েছেন। এর পরে ক্যাশবাক্সের দিকে নজর যেতেই তিনি বিস্মিত হন। দেখেন, ক্যাশবাক্সে থাকা হাজার চারেক টাকা উধাও হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, মিষ্টির অর্ডার দিয়ে তাঁকে দোকান থেকে সরিয়ে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে চম্পট দেন সুলতান। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। সপ্তাহে এক দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা, তদন্তে সহযোগিতা এবং এলাকা না-ছাড়ার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন বিচারক।



