বর্ধমান পুরসভার চেক ব্যবহার করে মহারাষ্ট্রের একটি ব্যাঙ্ক থেকে ৪৮ লক্ষ টাকা লোপাট! গ্রেফতার কর্মী
বর্ধমান পুরসভার চেক ব্যবহার করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মহারাষ্ট্রের নাগপুরের হিঙ্গনঘাট শাখা থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে। ওই ব্যাঙ্কের শাখার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্রের আর্থিক অপরাধ দমন শাখা। প্রতারণার অভিযোগে বর্ধমান পুরসভারই অ্যাকাউনট্যান্টকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সমীরকুমার মুখোপাধ্যায়। সোমবার রাতে বর্ধমান থানার সাহায্য নিয়ে মহারাষ্ট্রের আর্থিক অপরাধ দমন […]





